আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষ্যে বরিশালের গৌরনদীতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গৌরনদী, বরিশালঃ মোঃ সুজন শরীফ।
সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১১টায় গৌরনদী আর্মি ক্যাম্পের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন গৌরনদী আর্মি ক্যাম্পের কমান্ডার, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদকসহ স্থানীয় ও সিনিয়র সাংবাদিকরা।
মতবিনিময় সভায় সেনা ক্যাম্প কমান্ডার আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক ও কার্যকর যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়া মাদক নিয়ন্ত্রণসহ যেকোনো সামাজিক সমস্যা মোকাবিলায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভায় নির্বাচনকালীন সময়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সেনা কর্মকর্তারা।
সভা শেষে জানানো হয়, দেশবাসীর সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
বিষয় : গৌরনদী বরিশাল সেনা কর্মকর্তা মতবিনিময়
.png)
বুধবার, ০৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন