রাজধানীসহ সারা দেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো কেন্দ্র দখলের খবর তাদের কাছে আসেনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বারিধারা ডিওএইচএসে অবস্থিত স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজ একটি গুরুত্বপূর্ণ দিন। আমরা চাই, দিনটি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হোক। আল্লাহ চাইলে একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে।
একজনের ভোট অন্যজন দিয়ে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ভিডিওটি আমাকে দিন, আমি দেখবো। এবার একজনের ভোট অন্যজন দেওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরও বিষয়টি আমরা খতিয়ে দেখবো।
দেশের বিভিন্ন জেলায় বিচ্ছিন্ন ঘটনার বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, ছোটখাটো দু-একটি ঘটনা ঘটেছে, আমি অস্বীকার করবো না। তবে নির্বাচন যেন আরও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়—সেটিই আমি জনগণের কাছে প্রত্যাশা করি।
কেন্দ্র দখলের অভিযোগ সম্পর্কে তিনি পুনর্ব্যক্ত করে বলেন, কোনো কেন্দ্র দখলের খবর আমাদের কাছে আসেনি। সাংবাদিকরা যদি সঠিক ও সত্য সংবাদ প্রকাশ করেন, তাহলে দেশবাসীসহ সবাই উপকৃত হবে।
.png)
বুধবার, ০৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন