গণঅভ্যুত্থানের মুখে দলীয় নেতাকর্মীদের এলাকা ছাড়ার প্রায় ১৮ মাস পর বরিশালে পুড়িয়ে দেওয়া দলীয় কার্যালয়ে ব্যানার ও পতাকা টাঙানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নগরীর বিবির পুকুরপাড় এলাকায় অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর জেলা ও মহানগর কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকজন যুবক কার্যালয়ের সামনে একটি বড় আকারের ব্যানার টাঙান এবং জাতীয় পতাকা স্থাপন করেন। পরে এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নগরজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজিব খানের অনুসারীরা কার্যালয়ে ব্যানার টাঙাচ্ছেন। ব্যানারে লেখা ছিল ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’। ব্যানার টাঙিয়ে তারা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন।
এ বিষয়ে জানতে চাইলে বরিশাল মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, আজ শপথ অনুষ্ঠান উপলক্ষে আমি ঢাকায় অবস্থান করছি। তবে শুনেছি, পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সদস্যরা কয়েক মিনিটের জন্য ব্যানার টাঙিয়ে ভিডিও করে আবার তা খুলে নিয়ে গেছেন। এভাবে ২-৩ মিনিটের ব্যানার টাঙিয়ে রাজনীতিতে ফেরা যায় না। আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার চেষ্টা করলে জনগণই তার জবাব দেবে।
ঘটনার বিষয়ে জানতে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ঘটনার পর নগরীতে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসনের ভূমিকা কী হবে, তা নিয়েও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে।
বিষয় : আওয়ামী লীগ ছাত্রলীগ বরিশাল মহানগর
.png)
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন