ঢাকা, ১৯ ফেব্রুয়ারি: ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলা ও উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে এবং প্রথম ধাপে হতদরিদ্র পরিবারগুলোকে এর আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশীদ।
তিনি বলেন, বৈঠকে ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ জন্য ইতোমধ্যে বেশ কিছু জেলা ও উপজেলা চিহ্নিত করা হয়েছে। প্রথমে হতদরিদ্র পরিবারকে এই সুবিধা দেওয়া হবে, পরে পর্যায়ক্রমে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হবে।
খাদ্যমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ডের আওতায় নগদ অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিশেষ করে হতদরিদ্র পরিবারের নারীদের হাতে নগদ অর্থ পৌঁছে দিলে তা পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, দু-এক দিনের মধ্যেই প্রাথমিকভাবে কতসংখ্যক মানুষ এ সুবিধা পাবেন, তা নির্ধারণ করা হবে।
অন্যদিকে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। তবে এখনো টাকার পরিমাণ নির্ধারণ করা হয়নি। তিনি জানান, প্রাথমিকভাবে কর্মবিমুখ নারী ও বিধবাদের দিয়ে কার্যক্রম শুরু হবে এবং পর্যায়ক্রমে অন্যরাও এ সুবিধার আওতায় আসবেন।
সরকার সংশ্লিষ্টরা আশা করছেন, এ কর্মসূচি বাস্তবায়িত হলে নিম্নআয়ের পরিবারগুলোর আর্থিক নিরাপত্তা জোরদার হবে এবং সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও কার্যকর হবে।
বিষয় : ZahirUddin Sapon ‘ফ্যামিলি কার্ড
.png)
বুধবার, ০৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন