ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান কার্যক্রম তিনটি পর্যায়ের পর্যবেক্ষণের মাধ্যমে সম্পন্ন করা হবে। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে হতদরিদ্র ও দরিদ্র পরিবারের সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে কার্ড দেওয়া হবে। পরিবারে নারীদের গুরুত্ব বাড়ানো এবং আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য। তিনি দাবি করেন, কার্ড প্রদান প্রক্রিয়াটি এতটাই স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে যাতে দুর্নীতির কোনো সুযোগ না থাকে।
তিনি আরও জানান, ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে কয়েকটি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু করার পরিকল্পনা রয়েছে।
এদিকে ‘ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করা হয়েছে। দুই জন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীসহ মোট ১৫ সদস্যের এই কমিটি অর্থমন্ত্রীর সভাপতিত্বে পরিচালিত হবে। কমিটিতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সচিবরা অন্তর্ভুক্ত রয়েছেন। আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে কমিটিকে প্রাথমিক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটিকে সাচিবিক সহায়তা দেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
বিষয় : ফ্যামিলি কার্ড
.png)
বুধবার, ০৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন