ঢাকা   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে ইফতার সামগ্রীতে মেয়াদোত্তীর্ণ মাঠার অভিযোগ

ছবিঃ সংগৃহীত

বরিশালের গৌরনদীতে ইফতার সামগ্রী হিসেবে সরবরাহ করা মাঠা নিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্যের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছে আদি বগুড়া মুসলিম দই ও মিষ্টান্ন ভান্ডার।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ইফতারের সময় ভুরঘাটা এলাকার আল-মদিনা হোটেলে মাঠা অর্ডার করলে হোটেল বয় বোতলজাত মুসলিম মাঠা সরবরাহ করেন। পরবর্তীতে বোতলের লেবেল পরীক্ষা করে দেখা যায়, কয়েকটি বোতলে উল্লেখিত মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে। আবার কিছু বোতলে উৎপাদন ও মেয়াদ সংক্রান্ত তথ্যই উল্লেখ নেই বলে অভিযোগ পাওয়া গেছে।

বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানানো হলে ম্যানেজার জানান, সেদিনই পণ্যটি সরবরাহ করা হয়েছে এবং তা গৌরনদী থেকেই এসেছে। সরবরাহ মেমোতে উল্লেখ রয়েছে, পণ্যটি উপজেলার লাখেরাজ কসবা, টরকী হযরত দৌত মল্লিক মাজারের পেছনে কাসারু বাড়ি স্কুল সংলগ্ন কারখানা এবং গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার সিসিডিবি মার্কেট, ইসলামী ব্যাংক এটিএম বুথ সংলগ্ন শোরুম থেকে আনা হয়েছে।

অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন। দোকানে দায়িত্বরত বিক্রয়কর্মী ইমন জানান, এ বিষয়ে তিনি অবগত নন; মালিকই বিস্তারিত জানাতে পারবেন। এদিকে, শোরুমের ফ্রিজে সংরক্ষিত কিছু দইয়ে শ্যাওলার উপস্থিতি লক্ষ্য করা গেছে বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার বিষয়ে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শঙ্কর কুমার দাস বলেন, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে সপ্তাহে একদিন কারখানা পরিদর্শন করা হয়। তিনি ভোক্তাদের প্রমাণসহ লিখিত অভিযোগ জানানোর পরামর্শ দেন এবং বলেন, প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগকারীকে পুরস্কৃত করার ব্যবস্থাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গৌরনদীতে ইফতার সামগ্রীতে মেয়াদোত্তীর্ণ মাঠার অভিযোগ

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image

বরিশালের গৌরনদীতে ইফতার সামগ্রী হিসেবে সরবরাহ করা মাঠা নিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্যের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছে আদি বগুড়া মুসলিম দই ও মিষ্টান্ন ভান্ডার।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ইফতারের সময় ভুরঘাটা এলাকার আল-মদিনা হোটেলে মাঠা অর্ডার করলে হোটেল বয় বোতলজাত মুসলিম মাঠা সরবরাহ করেন। পরবর্তীতে বোতলের লেবেল পরীক্ষা করে দেখা যায়, কয়েকটি বোতলে উল্লেখিত মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে। আবার কিছু বোতলে উৎপাদন ও মেয়াদ সংক্রান্ত তথ্যই উল্লেখ নেই বলে অভিযোগ পাওয়া গেছে।

বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানানো হলে ম্যানেজার জানান, সেদিনই পণ্যটি সরবরাহ করা হয়েছে এবং তা গৌরনদী থেকেই এসেছে। সরবরাহ মেমোতে উল্লেখ রয়েছে, পণ্যটি উপজেলার লাখেরাজ কসবা, টরকী হযরত দৌত মল্লিক মাজারের পেছনে কাসারু বাড়ি স্কুল সংলগ্ন কারখানা এবং গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার সিসিডিবি মার্কেট, ইসলামী ব্যাংক এটিএম বুথ সংলগ্ন শোরুম থেকে আনা হয়েছে।

অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন। দোকানে দায়িত্বরত বিক্রয়কর্মী ইমন জানান, এ বিষয়ে তিনি অবগত নন; মালিকই বিস্তারিত জানাতে পারবেন। এদিকে, শোরুমের ফ্রিজে সংরক্ষিত কিছু দইয়ে শ্যাওলার উপস্থিতি লক্ষ্য করা গেছে বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার বিষয়ে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শঙ্কর কুমার দাস বলেন, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে সপ্তাহে একদিন কারখানা পরিদর্শন করা হয়। তিনি ভোক্তাদের প্রমাণসহ লিখিত অভিযোগ জানানোর পরামর্শ দেন এবং বলেন, প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগকারীকে পুরস্কৃত করার ব্যবস্থাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪