দেশের বাজারে মোটা চালের মূল্য বৃদ্ধি সংক্রান্ত খবর নজরে আসার পরপরই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩ মার্চ) এ নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, গতকাল খুচরা বাজারে মোটা চালের মূল্য বৃদ্ধির সংবাদ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এর ফলে তাৎক্ষণিকভাবে বাজারে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে।
সরকারি সূত্রে জানা গেছে, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে তদারকি জোরদার করতে বলা হয়েছে। প্রয়োজনে অভিযান পরিচালনা ও সরবরাহ ব্যবস্থাপনায় সমন্বয় বাড়ানোর কথাও উল্লেখ করা হয়েছে।
এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে বিলবোর্ড ও এলইডি স্ক্রিনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন কোম্পানির প্রদর্শিত বিজ্ঞাপন দ্রুত অপসারণের নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। কয়েকদিন আগে বিজয় সরণী সড়ক দিয়ে যাওয়ার সময় একটি এলইডি পর্দায় তার ছবি সম্বলিত অভিনন্দন বার্তা প্রদর্শিত হতে দেখে তাৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশ দেন তিনি।
সরকারি মহল বলছে, বাজার স্থিতিশীল রাখা ও অপ্রয়োজনীয় ব্যক্তিপূজামূলক প্রচার বন্ধে প্রধানমন্ত্রীর এ ধরনের পদক্ষেপ জনস্বার্থে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
বিষয় : BNP প্রধানমন্ত্রী তারেক রহমান
.png)
বুধবার, ০৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন