ঢাকা   রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা   রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Today বাংলা নিউজ

বাসে আগুন ও পেট্রলপাম্প ভাঙচুর বৈষম্যবিরোধী ৭ নেতাকে গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (৮ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে ঝিনাইদহ পৌর এলাকার ব্যাপারীপাড়া ও পায়রা চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন জেলা আহ্বায়ক সাইদুর রহমান, সদস্যসচিব আশিকুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাশদীদ হাসান, যুগ্ম আহ্বায়ক অন্তর মাহমুদ, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত, কেন্দ্রীয় যুব শক্তির সদস্য ও জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির, এবং রাসের হুসাইন।

পুলিশ জানিয়েছে, রোববার তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়ার ঘটনায় জেলা শাখার সাবেক সদস্য নয়ন নিহত হন। এর পর ক্ষুব্ধ জনতা তিনটি বাসে অগ্নিসংযোগ এবং একটি পেট্রলপাম্পে ভাঙচুর করে। পরের দিন শ্রমিকরা বিচার দাবি করে মহাসড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন।

পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল জানান, বাস মালিকের করা মামলার ভিত্তিতে গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়েছে।

অপরদিকে, গ্রেপ্তারকৃতরা দাবি করেছেন, ডিবি কার্যালয়ে আটকে রেখে তাদের মারধর ও নির্যাতন করা হয়েছে। প্রিজন ভ্যানে ওঠার সময় তারা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে চিৎকার করেন এবং বাসে অগ্নিসংযোগের ঘটনায় ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ থাকার অভিযোগও করেছেন।

বিষয় : ঝিনাইদহ বৈষম্যবিরোধী ৭ নেতাকে গ্রেপ্তার

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বাসে আগুন ও পেট্রলপাম্প ভাঙচুর বৈষম্যবিরোধী ৭ নেতাকে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (৮ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে ঝিনাইদহ পৌর এলাকার ব্যাপারীপাড়া ও পায়রা চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন জেলা আহ্বায়ক সাইদুর রহমান, সদস্যসচিব আশিকুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাশদীদ হাসান, যুগ্ম আহ্বায়ক অন্তর মাহমুদ, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত, কেন্দ্রীয় যুব শক্তির সদস্য ও জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির, এবং রাসের হুসাইন।

পুলিশ জানিয়েছে, রোববার তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়ার ঘটনায় জেলা শাখার সাবেক সদস্য নয়ন নিহত হন। এর পর ক্ষুব্ধ জনতা তিনটি বাসে অগ্নিসংযোগ এবং একটি পেট্রলপাম্পে ভাঙচুর করে। পরের দিন শ্রমিকরা বিচার দাবি করে মহাসড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন।

পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল জানান, বাস মালিকের করা মামলার ভিত্তিতে গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়েছে।

অপরদিকে, গ্রেপ্তারকৃতরা দাবি করেছেন, ডিবি কার্যালয়ে আটকে রেখে তাদের মারধর ও নির্যাতন করা হয়েছে। প্রিজন ভ্যানে ওঠার সময় তারা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে চিৎকার করেন এবং বাসে অগ্নিসংযোগের ঘটনায় ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ থাকার অভিযোগও করেছেন।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪