ঢাকা   বুধবার, ২৯ জুলাই ২০২৬
ঢাকা   বুধবার, ২৯ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদী উপজেলাতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের আড্ডা নিষিদ্ধ: উপজেলা প্রশাসনের নির্দেশ

ছবিঃ সংগৃহীত, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)

গৌরনদী উপজেলাতে মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের জন্য (১১ মার্চ বুধবার)  নতুন নির্দেশনা জারি করা হয়েছে। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যার পর শিক্ষার্থীরা রাস্তার মোড়, হোটেল-রেস্তোরাঁ, পার্ক কিংবা স্কুল-কলেজের মাঠে আড্ডা দিতে পারবে না।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে সাম্প্রতিক সময়ে কিশোর ও তরুণদের মধ্যে আড্ডার আড়ালে মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যাওয়ায় বিষয়টি নিয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়। পরে শিক্ষার্থীদের সুরক্ষা এবং মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে সন্ধ্যার পর যদি কোনো স্কুল বা কলেজের ছাত্র-ছাত্রীকে রাস্তার মোড়, হোটেল-রেস্তোরাঁ, পার্ক কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে আড্ডারত অবস্থায় পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিভাবকদেরও এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। তাদের সন্তানেরা যেন সন্ধ্যার পর অপ্রয়োজনীয়ভাবে বাইরে আড্ডা না দেয় এবং নিয়মিত পড়াশোনায় মনোযোগ দেয় সে বিষয়ে নজর রাখতে বলা হয়েছে।

বরিশাল জেলার গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান শিক্ষার্থীদের সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নে আইন-শৃঙ্খলা বাহিনী নিয়মিত তদারকি করবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে শিক্ষার্থীদের সুস্থ পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও স্থানীয় সমাজের সবাইকে এ উদ্যোগ সফল করতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

বিষয় : গৌরনদী আইন-শৃঙ্খলা কমিটির সভা

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

গৌরনদী উপজেলাতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের আড্ডা নিষিদ্ধ: উপজেলা প্রশাসনের নির্দেশ

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

গৌরনদী উপজেলাতে মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের জন্য (১১ মার্চ বুধবার)  নতুন নির্দেশনা জারি করা হয়েছে। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যার পর শিক্ষার্থীরা রাস্তার মোড়, হোটেল-রেস্তোরাঁ, পার্ক কিংবা স্কুল-কলেজের মাঠে আড্ডা দিতে পারবে না।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে সাম্প্রতিক সময়ে কিশোর ও তরুণদের মধ্যে আড্ডার আড়ালে মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যাওয়ায় বিষয়টি নিয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়। পরে শিক্ষার্থীদের সুরক্ষা এবং মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে সন্ধ্যার পর যদি কোনো স্কুল বা কলেজের ছাত্র-ছাত্রীকে রাস্তার মোড়, হোটেল-রেস্তোরাঁ, পার্ক কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে আড্ডারত অবস্থায় পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিভাবকদেরও এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। তাদের সন্তানেরা যেন সন্ধ্যার পর অপ্রয়োজনীয়ভাবে বাইরে আড্ডা না দেয় এবং নিয়মিত পড়াশোনায় মনোযোগ দেয় সে বিষয়ে নজর রাখতে বলা হয়েছে।

বরিশাল জেলার গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান শিক্ষার্থীদের সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নে আইন-শৃঙ্খলা বাহিনী নিয়মিত তদারকি করবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে শিক্ষার্থীদের সুস্থ পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও স্থানীয় সমাজের সবাইকে এ উদ্যোগ সফল করতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪