ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

প্রিপেইড মিটার গ্রাহকদের জন্য সুখবর: মাসিক চার্জ বাতিল

ছবিঃ সংগৃহীত

প্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য বড় সুখবর দিয়েছে সরকার। প্রিপেইড মিটারে আর কোনো মাসিক চার্জ দিতে হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ ও অসন্তোষের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ সেবাকে আরও জনবান্ধব ও স্বচ্ছ করতে সরকার এ উদ্যোগ নিয়েছে।

মন্ত্রী জানান, এতদিন প্রিপেইড মিটার ব্যবহারকারীরা প্রতি মাসে রিচার্জের সময় মিটার ভাড়া বা রক্ষণাবেক্ষণ বাবদ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করতেন। কিন্তু গ্রাহকদের অভিযোগ ছিল, মিটারের মূল্য আগেই পরিশোধ করা হলেও বছরের পর বছর অতিরিক্ত চার্জ কেটে নেওয়া হচ্ছিল।

তিনি আরও বলেন, বিষয়টি পর্যালোচনা করে সরকার এই চার্জ সম্পূর্ণ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এবং তা দ্রুত কার্যকর করা হবে। ফলে এখন থেকে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের আর মাসিক চার্জ দিতে হবে না।

বিদ্যুৎ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অতীতে মিটার ক্রয় ও ব্যবস্থাপনায় কিছু অসঙ্গতির কারণে অতিরিক্ত ব্যয়ের চাপ গ্রাহকদের ওপর পড়েছিল। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে সেই সমস্যা দূর হবে বলে আশা করা হচ্ছে।

সরকার মনে করছে, এই পদক্ষেপের ফলে বিদ্যুৎ খাতে স্বচ্ছতা বাড়বে এবং গ্রাহকরা আরও সাশ্রয়ী ও সহজ সেবা পাবেন। পাশাপাশি ভবিষ্যতেও গ্রাহকবান্ধব নীতি গ্রহণের মাধ্যমে বিদ্যুৎ খাতের মানোন্নয়নে কাজ চালিয়ে যাওয়া হবে।

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

প্রিপেইড মিটার গ্রাহকদের জন্য সুখবর: মাসিক চার্জ বাতিল

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

প্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য বড় সুখবর দিয়েছে সরকার। প্রিপেইড মিটারে আর কোনো মাসিক চার্জ দিতে হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ ও অসন্তোষের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ সেবাকে আরও জনবান্ধব ও স্বচ্ছ করতে সরকার এ উদ্যোগ নিয়েছে।

মন্ত্রী জানান, এতদিন প্রিপেইড মিটার ব্যবহারকারীরা প্রতি মাসে রিচার্জের সময় মিটার ভাড়া বা রক্ষণাবেক্ষণ বাবদ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করতেন। কিন্তু গ্রাহকদের অভিযোগ ছিল, মিটারের মূল্য আগেই পরিশোধ করা হলেও বছরের পর বছর অতিরিক্ত চার্জ কেটে নেওয়া হচ্ছিল।

তিনি আরও বলেন, বিষয়টি পর্যালোচনা করে সরকার এই চার্জ সম্পূর্ণ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এবং তা দ্রুত কার্যকর করা হবে। ফলে এখন থেকে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের আর মাসিক চার্জ দিতে হবে না।

বিদ্যুৎ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অতীতে মিটার ক্রয় ও ব্যবস্থাপনায় কিছু অসঙ্গতির কারণে অতিরিক্ত ব্যয়ের চাপ গ্রাহকদের ওপর পড়েছিল। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে সেই সমস্যা দূর হবে বলে আশা করা হচ্ছে।

সরকার মনে করছে, এই পদক্ষেপের ফলে বিদ্যুৎ খাতে স্বচ্ছতা বাড়বে এবং গ্রাহকরা আরও সাশ্রয়ী ও সহজ সেবা পাবেন। পাশাপাশি ভবিষ্যতেও গ্রাহকবান্ধব নীতি গ্রহণের মাধ্যমে বিদ্যুৎ খাতের মানোন্নয়নে কাজ চালিয়ে যাওয়া হবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪