২৯ মার্চ: রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
রোববার (২৯ মার্চ) বিকেলে মিরপুর চিড়িয়াখানার সামনে তাকে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা আটক করে রাখে। পরে খবর পেয়ে শাহ আলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় জনতা আগে থেকেই তাকে আটক করে রেখেছিল। আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, জুলাই মাসের কিছু ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। এসব বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই করা হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, আর এস ফাহিমের বিরুদ্ধে থাকা অভিযোগগুলো খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
.png)
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন