ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

৭ হাজার লিটার পেট্রোলসহ ট্রাক জব্দ, আটক ৫

ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরায় অবৈধভাবে পরিবহনের সময় ৭ হাজার লিটার পেট্রোলসহ যমুনা পেট্রোলিয়ামের লোগো লাগানো একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালকসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) ভোররাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে সাতক্ষীরা সদর উপজেলার গাভা এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়। আটক ট্রাকচালকের নাম মো. রিপন শেখ (৩৮)। তিনি খুলনা জেলার খালিশপুর এলাকার বাসিন্দা ইসমাইল শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে গাভা এলাকায় ট্রাকটিকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটির কাগজপত্র যাচাই করতে চাইলে চালক তা দেখাতে ব্যর্থ হন। পরে অবৈধভাবে জ্বালানি পরিবহনের অভিযোগে ৭ হাজার লিটার পেট্রোলসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয় এবং চালককে আটক করা হয়।

এদিকে, জব্দকৃত পেট্রোলের দাবিদার চার ডিলারকে সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তারা হলেন— মেসার্স ভাই ভাই স্টোরের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম, মেসার্স আলেয়া অয়েল সাপ্লাইয়ের মো. ইউনুস আলী মৃধা, মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজের ইউসুফ আলী এবং মেসার্স এম এ জলিল এন্টারপ্রাইজের মো. জলিল।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান, যমুনা পেট্রোলিয়াম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, উদ্ধার হওয়া পেট্রোল তাদের ডিপো থেকে সরবরাহ করা হয়নি। এ কারণে পেট্রোলের দাবিদার চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, জব্দকৃত ট্রাকটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং আটক চালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

৭ হাজার লিটার পেট্রোলসহ ট্রাক জব্দ, আটক ৫

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪