ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে ইয়াবাসহ যুবক আটক, মামলা দায়ের

ছবিঃ সংগৃহীত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি মোঃ ইয়াদুল ইসলাম।

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বিল্বগ্রাম বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রানা বেপারী (৩০) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।

শনিবার (২৮ মার্চ ২০২৬) বিল্বগ্রাম বাজারের কাজী ট্রেডার্সের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক রানা বেপারী দক্ষিণ বিল্বগ্রাম এলাকার মৃত সত্তার বেপারীর ছেলে এবং তার মায়ের নাম রুনু বেগম।

পরে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক হাসান রাসেলের দিকনির্দেশনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা।

এ ঘটনায় এসআই (নিরস্ত্র) মিটুল কুমার কুন্ডু বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

গৌরনদীতে ইয়াবাসহ যুবক আটক, মামলা দায়ের

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি মোঃ ইয়াদুল ইসলাম।

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বিল্বগ্রাম বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রানা বেপারী (৩০) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।

শনিবার (২৮ মার্চ ২০২৬) বিল্বগ্রাম বাজারের কাজী ট্রেডার্সের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক রানা বেপারী দক্ষিণ বিল্বগ্রাম এলাকার মৃত সত্তার বেপারীর ছেলে এবং তার মায়ের নাম রুনু বেগম।

পরে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক হাসান রাসেলের দিকনির্দেশনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা।

এ ঘটনায় এসআই (নিরস্ত্র) মিটুল কুমার কুন্ডু বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪