বরিশালের গৌরনদী উপজেলায় পরিবেশের জন্য ক্ষতিকর ও সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত বুধবার (১ এপ্রিল) বিকেলে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন আলম মোটরসের সামনে মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে আইন অমান্য করে নিষিদ্ধ পলিথিন মজুত রাখার দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে মোবাইল কোর্ট আইন-২০০৯ এর প্রাসঙ্গিক ধারায় দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিক অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া জব্দকৃত পলিথিন জনসম্মুখে বিনষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান রয়েছে। জনস্বার্থ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
অভিযানকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
.png)
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন