ঢাকা   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

ফিরে পেল ‘তাজু ভাই ২.০’ পেজ, আবেগঘন বার্তা তাজুলের

ছবিঃ সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কুড়িগ্রামের তরুণ কনটেন্ট ক্রিয়েটর তাজুল ইসলাম আবারও ফিরে পেয়েছেন তার জনপ্রিয় ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’। সোমবার (৬ এপ্রিল) সকালে পেজটি পুনরুদ্ধার হওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ভিডিওতে তাজুল ইসলাম বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার ‘তাজু ভাই ২.০’ পেজটি ফিরে পেয়েছি। গতকাল থেকে আমি অনেক সমস্যার মধ্যে ছিলাম। পরে ফেসবুক কর্তৃপক্ষ পেজটি ফিরিয়ে দিয়েছে। যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, ভবিষ্যতেও যেন চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার গল্প তুলে ধরতে পারেন।

এর আগে রোববার দুপুরের পর হঠাৎ করেই ফেসবুক থেকে পেজটি উধাও হয়ে যায়। প্রায় ১০ লাখ অনুসারীর এই পেজটি খুঁজে না পাওয়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়।

জানা গেছে, সম্প্রতি স্বাধীনতা দিবসে সরকারি দামে জিলাপি বিক্রির একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাজুল ইসলাম ব্যাপক পরিচিতি পান। তার সহজ-সরল উপস্থাপনা ও গ্রামীণ জীবনের বাস্তব চিত্র দর্শকদের মন জয় করে নেয়।

ভাইরাল হওয়ার পর থেকেই কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে তার বাড়িতে প্রতিদিন ভিড় করছেন বিভিন্ন এলাকার ইউটিউবার ও কনটেন্ট নির্মাতারা। এতে তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে কিছুটা চাপ সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

উল্লেখ্য, ভাইরাল হওয়ার আগে ‘তাজু ভাই ২.০’ পেজটির অনুসারী ছিল প্রায় ৬ হাজার। মাত্র আট দিনের ব্যবধানে তা বেড়ে প্রায় ১০ লাখে পৌঁছায় যা কুড়িগ্রাম জেলায় একটি ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

বিষয় : তাজু ভাই ২.০

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ফিরে পেল ‘তাজু ভাই ২.০’ পেজ, আবেগঘন বার্তা তাজুলের

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কুড়িগ্রামের তরুণ কনটেন্ট ক্রিয়েটর তাজুল ইসলাম আবারও ফিরে পেয়েছেন তার জনপ্রিয় ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’। সোমবার (৬ এপ্রিল) সকালে পেজটি পুনরুদ্ধার হওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ভিডিওতে তাজুল ইসলাম বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার ‘তাজু ভাই ২.০’ পেজটি ফিরে পেয়েছি। গতকাল থেকে আমি অনেক সমস্যার মধ্যে ছিলাম। পরে ফেসবুক কর্তৃপক্ষ পেজটি ফিরিয়ে দিয়েছে। যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, ভবিষ্যতেও যেন চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার গল্প তুলে ধরতে পারেন।

এর আগে রোববার দুপুরের পর হঠাৎ করেই ফেসবুক থেকে পেজটি উধাও হয়ে যায়। প্রায় ১০ লাখ অনুসারীর এই পেজটি খুঁজে না পাওয়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়।

জানা গেছে, সম্প্রতি স্বাধীনতা দিবসে সরকারি দামে জিলাপি বিক্রির একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাজুল ইসলাম ব্যাপক পরিচিতি পান। তার সহজ-সরল উপস্থাপনা ও গ্রামীণ জীবনের বাস্তব চিত্র দর্শকদের মন জয় করে নেয়।

ভাইরাল হওয়ার পর থেকেই কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে তার বাড়িতে প্রতিদিন ভিড় করছেন বিভিন্ন এলাকার ইউটিউবার ও কনটেন্ট নির্মাতারা। এতে তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে কিছুটা চাপ সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

উল্লেখ্য, ভাইরাল হওয়ার আগে ‘তাজু ভাই ২.০’ পেজটির অনুসারী ছিল প্রায় ৬ হাজার। মাত্র আট দিনের ব্যবধানে তা বেড়ে প্রায় ১০ লাখে পৌঁছায় যা কুড়িগ্রাম জেলায় একটি ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪