ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে অবৈধ ভাবে মজুদ করা জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

ছবিঃ সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলায় লাইসেন্সবিহীনভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদের অভিযোগে এক অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। অভিযানে ডিজেল, মবিল ও গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন জ্বালানি সামগ্রী জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল ২০২৬) দুপুরে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সুনিল সিকদারের হাট এলাকার চর সরিকল গ্রামে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই সদস্যরা স্থানীয় বাসিন্দা আব্দুল করিম সিকদারের ছেলে হালিম সিকদারের দোকান ও বসতবাড়িতে অভিযান চালান।

অভিযান চলাকালে তার দোকান ও বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করে রাখা প্রায় ৩০০ লিটার ডিজেল, ২০০ লিটার মবিল এবং বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। অভিযোগ রয়েছে, হালিম সিকদার দীর্ঘদিন ধরে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই এসব জ্বালানি তেল সংগ্রহ করে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছিলেন, যা স্থানীয় বাজারে অস্থিরতা তৈরি করছিল।

অভিযান শেষে জব্দকৃত পণ্যসহ তাকে ভ্রাম্যমান আদালতের কাছে সোপর্দ করা হয়। ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির দায়ে হালিম সিকদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে যথাযথ লাইসেন্স গ্রহণ না করা পর্যন্ত তার ব্যবসা বন্ধ রাখার নির্দেশ দিয়ে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জব্দকৃত জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য স্থানীয় এক সমাজসেবকের জিম্মায় প্রদান করা হয়েছে, যাতে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে জ্বালানি সংগ্রহ করতে পারে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অবৈধ মজুদ ও কালোবাজারি প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

গৌরনদীতে অবৈধ ভাবে মজুদ করা জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

বরিশালের গৌরনদী উপজেলায় লাইসেন্সবিহীনভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদের অভিযোগে এক অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। অভিযানে ডিজেল, মবিল ও গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন জ্বালানি সামগ্রী জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল ২০২৬) দুপুরে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সুনিল সিকদারের হাট এলাকার চর সরিকল গ্রামে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই সদস্যরা স্থানীয় বাসিন্দা আব্দুল করিম সিকদারের ছেলে হালিম সিকদারের দোকান ও বসতবাড়িতে অভিযান চালান।

অভিযান চলাকালে তার দোকান ও বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করে রাখা প্রায় ৩০০ লিটার ডিজেল, ২০০ লিটার মবিল এবং বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। অভিযোগ রয়েছে, হালিম সিকদার দীর্ঘদিন ধরে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই এসব জ্বালানি তেল সংগ্রহ করে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছিলেন, যা স্থানীয় বাজারে অস্থিরতা তৈরি করছিল।

অভিযান শেষে জব্দকৃত পণ্যসহ তাকে ভ্রাম্যমান আদালতের কাছে সোপর্দ করা হয়। ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির দায়ে হালিম সিকদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে যথাযথ লাইসেন্স গ্রহণ না করা পর্যন্ত তার ব্যবসা বন্ধ রাখার নির্দেশ দিয়ে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জব্দকৃত জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য স্থানীয় এক সমাজসেবকের জিম্মায় প্রদান করা হয়েছে, যাতে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে জ্বালানি সংগ্রহ করতে পারে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অবৈধ মজুদ ও কালোবাজারি প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪