ঢাকা   শুক্রবার, ০১ মে ২০২৬
ঢাকা   শুক্রবার, ০১ মে ২০২৬
Today বাংলা নিউজ

কারামুক্ত অভিনেতা সিদ্দিকুর রহমান প্রায় ১১ মাস পর ফিরে নতুন জীবনের অনুভূতি

ছবিঃ সংগৃহীত

প্রায় ১১ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন ছোটপর্দার পরিচিত মুখ অভিনেতা সিদ্দিকুর রহমান। একসময় নিয়মিত অভিনয়ে সক্রিয় থাকলেও পরবর্তীতে রাজনীতিতে যুক্ত হন তিনি। তবে টাঙ্গাইল ও ঢাকা থেকে একাধিকবার নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশা করেও তা পাননি।

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের আগস্টে একটি মামলায় জড়িয়ে পড়েন এই অভিনেতা। পরে ২০২৫ সালের ২৯ এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয়। প্রায় ১০ মাস ২২ দিন কারাগারে থাকার পর চলতি বছরের ১৮ মার্চ তিনি মুক্তি পান। মুক্তির বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিদ্দিকুর রহমান।

মুক্তির অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, আমার নামে দুটি মামলা রয়েছে। তবে কারাগার থেকে মুক্ত হওয়ার পর ভিন্ন এক অনুভূতি কাজ করছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি প্রায় ১০ মাস কারাগারে ছিলাম। জীবনের এক ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরেছি।

জানা যায়, জুলাই আন্দোলনের সময় রাজধানীর গুলশান থানার এলাকায় একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচারকর্মী পারভেজ বেপারী। জুমার নামাজের পর আসামিদের ছোড়া গুলিতে তিনি আহত হন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পারভেজের বাবা মো. সবুজ ২০২৫ সালের ২ জুলাই গুলশান থানায় মামলা দায়ের করেন।

মুক্তির পর ব্যক্তিগত সময় কাটানোর বিষয়ে সিদ্দিক বলেন, গত কয়েকদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি। নিজেকে কিছুটা গুছিয়ে নিয়েছি। এতদিন এক ধরনের পরিবেশে ছিলাম, এখন সম্পূর্ণ ভিন্ন পরিবেশে এসেছি। নিজের মতো করে সময় কাটানোর জন্যই এতদিন বিষয়টি প্রকাশ করিনি।

দীর্ঘ সময় পর কারামুক্ত হয়ে নতুনভাবে জীবন শুরু করার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা।

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শুক্রবার, ০১ মে ২০২৬

কারামুক্ত অভিনেতা সিদ্দিকুর রহমান প্রায় ১১ মাস পর ফিরে নতুন জীবনের অনুভূতি

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪