ঢাকা   সোমবার, ০৪ মে ২০২৬
ঢাকা   সোমবার, ০৪ মে ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে মাহিন্দ্র গাড়ির ব্যাটারি চুরির সময় হাতেনাতে আটক ২ চোর

বরিশালের গৌরনদী পৌরসভার দিয়াশুর বড় বাড়ি এলাকায় মাহিন্দ্র গাড়ির ব্যাটারি চুরির সময় হাতেনাতে দুই চোরকে আটক করেছে স্থানীয় জনতা।

রবিবার (রাত আনুমানিক ১১টা) তাহিদ হাওলাদার (পিতা: নুরু হাওলাদার) এর বাড়ির সামনে রাখা মাহিন্দ্র গাড়ি থেকে ব্যাটারি চুরির চেষ্টা চলাকালে স্থানীয়দের সন্দেহ হলে তারা ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে।

আটককৃতরা হলো গৌরনদী পৌরসভার তিকাসার গ্রামের মোয়াজেম পাইকের ছেলে ইয়ামীন (২৩) এবং মোঃ লিটনের ছেলে রোমানের (২২)।

স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় তারা সতর্ক অবস্থানে ছিলেন। এদিন চুরির সময় তাদের হাতে-নাতে ধরে ফেলতে সক্ষম হন এলাকাবাসী।

এছাড়াও জানা গেছে, আটককৃতরা পূর্বেও গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় চুরির ঘটনায় ধরা পড়েছিল বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।

পরবর্তীতে আটককৃত দুইজনকে গৌরনদী মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গৌরনদী মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬

গৌরনদীতে মাহিন্দ্র গাড়ির ব্যাটারি চুরির সময় হাতেনাতে আটক ২ চোর

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

বরিশালের গৌরনদী পৌরসভার দিয়াশুর বড় বাড়ি এলাকায় মাহিন্দ্র গাড়ির ব্যাটারি চুরির সময় হাতেনাতে দুই চোরকে আটক করেছে স্থানীয় জনতা।

রবিবার (রাত আনুমানিক ১১টা) তাহিদ হাওলাদার (পিতা: নুরু হাওলাদার) এর বাড়ির সামনে রাখা মাহিন্দ্র গাড়ি থেকে ব্যাটারি চুরির চেষ্টা চলাকালে স্থানীয়দের সন্দেহ হলে তারা ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে।

আটককৃতরা হলো গৌরনদী পৌরসভার তিকাসার গ্রামের মোয়াজেম পাইকের ছেলে ইয়ামীন (২৩) এবং মোঃ লিটনের ছেলে রোমানের (২২)।

স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় তারা সতর্ক অবস্থানে ছিলেন। এদিন চুরির সময় তাদের হাতে-নাতে ধরে ফেলতে সক্ষম হন এলাকাবাসী।

এছাড়াও জানা গেছে, আটককৃতরা পূর্বেও গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় চুরির ঘটনায় ধরা পড়েছিল বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।

পরবর্তীতে আটককৃত দুইজনকে গৌরনদী মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গৌরনদী মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪