ঢাকা   বুধবার, ০৬ মে ২০২৬
ঢাকা   বুধবার, ০৬ মে ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীর সুন্দরদীতে ডিবি অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

বরিশালের গৌরনদী উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সোহেল মোড়ল (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (৫ মে ২০২৬) গৌরনদী থানাধীন পৌরসভার সুন্দরদী এলাকার নবীনগর রোডে দেওয়ান বাড়ির মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বরিশালের এসআই (নিরস্ত্র) মোহাম্মদ রেদোয়ান হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সুজন দেওয়ানের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে সোহেল মোড়লকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোহেল মোড়ল সুন্দরদী এলাকার বাসিন্দা। তার পিতা জালাল মোড়ল। আটককালে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১০ গ্রাম। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এসআই মোহাম্মদ রেদোয়ান হোসেন বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার এফআইআর নম্বর-০৯, তারিখ ৫ মে ২০২৬। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রুজু করা হয়েছে।

পরে গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ জানান মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : গৌরনদী বরিশাল ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬

গৌরনদীর সুন্দরদীতে ডিবি অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

বরিশালের গৌরনদী উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সোহেল মোড়ল (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (৫ মে ২০২৬) গৌরনদী থানাধীন পৌরসভার সুন্দরদী এলাকার নবীনগর রোডে দেওয়ান বাড়ির মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বরিশালের এসআই (নিরস্ত্র) মোহাম্মদ রেদোয়ান হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সুজন দেওয়ানের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে সোহেল মোড়লকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোহেল মোড়ল সুন্দরদী এলাকার বাসিন্দা। তার পিতা জালাল মোড়ল। আটককালে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১০ গ্রাম। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এসআই মোহাম্মদ রেদোয়ান হোসেন বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার এফআইআর নম্বর-০৯, তারিখ ৫ মে ২০২৬। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রুজু করা হয়েছে।

পরে গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ জানান মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪