ঢাকা   শনিবার, ০৯ মে ২০২৬
ঢাকা   শনিবার, ০৯ মে ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে র‌্যাবের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের তারাকুপি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মোঃ মহিউদ্দিন (৪৬) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮, বরিশাল। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মহিউদ্দিন উপজেলার তারাকুপি গ্রামের মৃত ছোমেদ বেপারীর ছেলে। র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ৮ মে ২০২৬ রাতে গৌরনদী থানাধীন বার্থী ইউনিয়নের আরিফ ফিলিং স্টেশনের পূর্ব পাশে তারাকুপি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জনৈক মকবুল বেপারীর বসতবাড়ির উত্তর পাশের টিনের দোচালা ঘরে তল্লাশি চালিয়ে মহিউদ্দিনকে আটক করা হয়।

অভিযানকালে তার হেফাজত থেকে একটি ফেমিপিল প্যাকেটের মধ্যে সাদা পলিথিনে মোড়ানো ৩৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৩ দশমিক ৪ গ্রাম এবং যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ হাজার ২০০ টাকা। এছাড়াও একটি সাদা পলিথিনের ভেতর থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩০০ টাকা।

এসময় র‌্যাব সদস্যরা একটি কালো রঙের বাটন মোবাইল ফোনও জব্দ করেন। জব্দকৃত মোবাইল ফোনের দুটি সিম নম্বরও শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশালের ডিএডি ও পুলিশ পরিদর্শক (শহর ও যান) মারিকুল ইসলাম বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ও ১৯(ক) ধারায় রুজু করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-১১ এবং জি আর নম্বর-১৪৪।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মহিউদ্দিনের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে ঢাকার কাফরুল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে। এছাড়াও গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া একাধিক মামলাও বর্তমানে বিচারাধীন রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মহিউদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬

গৌরনদীতে র‌্যাবের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪