প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রির অভিযোগে ফার্মেসিগুলোকে সতর্ক করল প্রশাসন।
বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের দৌরাত্ম্য ও প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড ওষুধ বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন গৌরনদী উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার (পিএএ), ভেটেরিনারি সার্জন ডা. মাহমুদুল হাসান ফরিদ, গৌরনদী মডেল থানার এএসআই মো. রফিকুল ইসলামসহ পুলিশের একটি টিম।
অভিযান চলাকালে কয়েকটি ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড জাতীয় ওষুধ বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে আইন অনুযায়ী ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওষুধ অবাধে বিক্রি করা হলে পরবর্তীতে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা এবং রোগীদের সঙ্গে অস্বাভাবিক যোগাযোগের অভিযোগে দুই বহিরাগতকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় দালালচক্রের সক্রিয়তার অভিযোগ ছিল। এসব দালাল রোগীদের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে প্রতারণা ও হয়রানির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। সাধারণ রোগীদের নিরাপদ ও স্বচ্ছ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশাসন নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করবে বলেও জানানো হয়।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বলেন, হাসপাতাল এলাকায় দালালচক্রের কোনো ধরনের অপতৎপরতা বরদাশত করা হবে না। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে স্বাস্থ্যসেবা নিতে পারে, সে লক্ষ্যে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
একই দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ব্যবস্থাপনায় রেবিস প্রতিরোধী “রেবিক্স” ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফকরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আকবারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, হাসপাতাল এলাকায় প্রশাসনের এমন উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা মনে করছেন, নিয়মিত তদারকি ও অভিযান পরিচালিত হলে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত এ উদ্যোগকে স্থানীয় সচেতন মহল স্বাগত জানিয়েছে। তাদের মতে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকলে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ মানুষ আরও সহজে সরকারি চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
বিষয় : গৌরনদী বরিশাল স্বাস্থ্য কমপ্লেক্সে
.png)
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন