ঢাকা   বুধবার, ০৩ জুন ২০২৬
ঢাকা   বুধবার, ০৩ জুন ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে মাদকবিরোধী কমিটি গঠনে ‘শ্রেষ্ঠ নাগরিক’ সম্মাননা দেবে প্রশাসন

ছবি: নিজস্ব প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলায় মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তি ও সামাজিক উন্নয়নে অবদানকারী নাগরিকদের সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। একইসঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভায় পৃথক মাদকবিরোধী কমিটি গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) রাত ১০টার দিকে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম এ উদ্যোগের ঘোষণা দেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মাদক নির্মূলে কাজ করেছেন অথবা সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

উপজেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে নির্বাচিত ব্যক্তিদের উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভায় “উপজেলার শ্রেষ্ঠ নাগরিক” হিসেবে সম্মাননা প্রদান করা হবে। প্রশাসনের এ উদ্যোগকে ইতোমধ্যে সচেতন মহলে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

এদিকে মাদকের ভয়াবহতা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করতে গৌরনদী উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় মাদকবিরোধী কমিটি গঠনের কাজ শুরু করা হচ্ছে। এসব কমিটির মাধ্যমে মাদকবিরোধী প্রচারণা, সচেতনতামূলক সভা, তরুণদের উদ্বুদ্ধকরণ এবং সন্দেহভাজন মাদক কার্যক্রম সম্পর্কে প্রশাসনকে তথ্য দেওয়ার মতো কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানা গেছে।

উপজেলা প্রশাসন মনে করছে, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়। তাই সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করতে আগ্রহী ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, তরুণ সমাজ ও সচেতন নাগরিকদের উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

বিষয় : গৌরনদী বরিশাল মাদকবিরোধী কমিটি

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বুধবার, ০৩ জুন ২০২৬

গৌরনদীতে মাদকবিরোধী কমিটি গঠনে ‘শ্রেষ্ঠ নাগরিক’ সম্মাননা দেবে প্রশাসন

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

বরিশালের গৌরনদী উপজেলায় মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তি ও সামাজিক উন্নয়নে অবদানকারী নাগরিকদের সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। একইসঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভায় পৃথক মাদকবিরোধী কমিটি গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) রাত ১০টার দিকে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম এ উদ্যোগের ঘোষণা দেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মাদক নির্মূলে কাজ করেছেন অথবা সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

উপজেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে নির্বাচিত ব্যক্তিদের উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভায় “উপজেলার শ্রেষ্ঠ নাগরিক” হিসেবে সম্মাননা প্রদান করা হবে। প্রশাসনের এ উদ্যোগকে ইতোমধ্যে সচেতন মহলে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

এদিকে মাদকের ভয়াবহতা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করতে গৌরনদী উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় মাদকবিরোধী কমিটি গঠনের কাজ শুরু করা হচ্ছে। এসব কমিটির মাধ্যমে মাদকবিরোধী প্রচারণা, সচেতনতামূলক সভা, তরুণদের উদ্বুদ্ধকরণ এবং সন্দেহভাজন মাদক কার্যক্রম সম্পর্কে প্রশাসনকে তথ্য দেওয়ার মতো কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানা গেছে।

উপজেলা প্রশাসন মনে করছে, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়। তাই সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করতে আগ্রহী ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, তরুণ সমাজ ও সচেতন নাগরিকদের উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪