নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, ইভটিজিং, ছিনতাই, সন্ত্রাস ও মাদকের ভয়াবহ বিস্তারের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভূরঘাটা বাসস্ট্যান্ডে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন ২০২৬) বাদ আছর অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচির আয়োজন করে খাঞ্জাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ। এতে সার্বিক সহযোগিতা করে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ বিরোধী পরিষদ, খাঞ্জাপুর, গৌরনদী, বরিশাল।
মানববন্ধনে সভাপতিত্ব্ করেন সমাজসেবক এইচ এম তরিকুল ইসলাম। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে নারী নির্যাতন, ধর্ষণ, ইভটিজিং, মাদক ব্যবসা ও সেবন, ছিনতাই এবং সামাজিক অপরাধের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা এসব অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। তিনি বলেন, সমাজকে অপরাধমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাদক, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ রোধে সবাইকে সচেতন হতে হবে এবং অপরাধীদের বিরুদ্ধে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আবুল হোসেন মিয়া বলেন, মাদক আজ সমাজের জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জহির সাজ্জাদ হান্নান বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। ধর্ষণ, ইভটিজিং এবং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। অপরাধীদের কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় নয়, তাদের অপরাধকেই বিবেচনায় এনে আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে।
উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মনির হোসেন মাস্টার বলেন, তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুস্থ সমাজ গঠন সম্ভব।
বক্তারা আরও বলেন, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, ইভটিজিং, ছিনতাই এবং মাদকের বিরুদ্ধে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না। সমাজের প্রতিটি সচেতন নাগরিককে এগিয়ে এসে অপরাধের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। অপরাধীদের সামাজিকভাবে বয়কট এবং আইনগতভাবে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন এনাম তালুকদার, আশরাফুল আলম ছোটন, জাহাঙ্গীর তালুকদার, এইচ এম জুয়েল, সাইফুল ইসলাম, ছাত্রনেতা জাহিদ, মাসুদ রানা, বেল্লাল সরদার ও মজনু ফকিরসহ এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা সমাজ থেকে মাদক, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, ধর্ষণ এবং ছিনতাই নির্মূলে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বক্তারা আশা প্রকাশ করেন, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত সামাজিক প্রতিরোধের মাধ্যমে একটি নিরাপদ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
.png)
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন