ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ

ছবিঃ সংগৃহীত

মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে শতাধিক ককটেল বিস্ফোরণের পাশাপাশি ১২টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৫ জুন ২০২৬) সকালে সদর উপজেলার ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ঝিকরহাটি গ্রামের বন্দে আলী মোল্লার ছেলে নুরুজ্জামান মোল্লা (৩৫), মোতালেব ফকিরের ছেলে মাসুদ ফকির (৩৫), আব্দুল মজিদ খানের ছেলে হানিফ খান (৪৫) ও সিদ্দিক হাওলাদারের ছেলে কামরুল হাওলাদার (২৫)-এর নাম জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিকরহাটি গ্রামের পলাশ খানের সঙ্গে একই এলাকার কবির মোল্লা ও রিপন খানের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় একের পর এক ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে প্রতিপক্ষের লোকজন কয়েকটি বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ উঠেছে। এতে ১২টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুর্বৃত্তরা পুলিশের দুটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে বলেও অভিযোগ রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪