ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে মাদকসেবী আটক,এক বছরের কারাদণ্ড

ছবি: নিজস্ব প্রতিনিধি

গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হরিসেনা কাসেমাবাদ এলাকায় মঙ্গলবার (১৬ জুন) মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযান চলাকালে মাদক সেবনরত অবস্থায় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের অভিযোগে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে বিভিন্ন বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন। এমনকি গত রাতে তিনি নিজের মা-বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছেন বলেও ভ্রাম্যমাণ আদালতকে জানান পরিবারের সদস্যরা। তার এমন আচরণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিল বলে জানা গেছে।

পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্তকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাকে এক (১) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গৌরনদী সার্কেলের কর্মকর্তারা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সন্তানদের প্রতি আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে মাদকসেবী আটক,এক বছরের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হরিসেনা কাসেমাবাদ এলাকায় মঙ্গলবার (১৬ জুন) মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযান চলাকালে মাদক সেবনরত অবস্থায় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের অভিযোগে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে বিভিন্ন বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন। এমনকি গত রাতে তিনি নিজের মা-বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছেন বলেও ভ্রাম্যমাণ আদালতকে জানান পরিবারের সদস্যরা। তার এমন আচরণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিল বলে জানা গেছে।

পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্তকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাকে এক (১) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গৌরনদী সার্কেলের কর্মকর্তারা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সন্তানদের প্রতি আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪