মাদারীপুরের কালকিনি উপজেলায় ২৬০ গ্রাম গাঁজাসহ মো. কামরুল শিকদার (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালকিনি থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ জুন ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত কামরুল শিকদার ওই এলাকার জিন্নাত শিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল আলমের দিকনির্দেশনায় এসআই দেবব্রত চিন্তাপাত্রের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কামরুল শিকদারকে আটক করা হলে তার কাছ থেকে ২৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
কালকিনি থানার এসআই দেবব্রত চিন্তাপাত্র জানান, দীর্ঘদিন ধরে কামরুল শিকদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন