ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

মোহাম্মদপুরে বিএনপি নেতা নূর ইসলামকে কুপিয়ে জখম

ছবিঃ সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নূর ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর সড়কে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুইটি মোটরসাইকেলে করে আসা চারজন দুর্বৃত্ত হঠাৎ নূর ইসলামের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত নূর ইসলামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ এবং র‍্যাব যৌথভাবে কাজ করছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

হামলার কারণ ও এর পেছনে কোনো পূর্ব বিরোধ বা রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা নূর ইসলামকে কুপিয়ে জখম

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

রাজধানীর মোহাম্মদপুরে ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নূর ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর সড়কে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুইটি মোটরসাইকেলে করে আসা চারজন দুর্বৃত্ত হঠাৎ নূর ইসলামের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত নূর ইসলামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ এবং র‍্যাব যৌথভাবে কাজ করছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

হামলার কারণ ও এর পেছনে কোনো পূর্ব বিরোধ বা রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪