বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের একটি দীর্ঘদিনের অবহেলিত সড়ক নিজস্ব অর্থায়নে নির্মাণের উদ্যোগ নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ইতালি প্রবাসী সমাজসেবক গোলাম কিবরিয়া তালুকদারের সহযোগিতায় বর্তমানে রাস্তার নির্মাণকাজ চলমান রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, প্রায় ২০ বছর আগে রাস্তাটির শুধুমাত্র মাটির কাজ করা হয়েছিল। এরপর আর কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ কমলাপুর গ্রামের ৯নং ওয়ার্ডে এই সড়কটি হায়দার তালুকদারের বাড়ি থেকে কিবরিয়া তালুকদারের বাড়ি পর্যন্ত বিস্তৃত। কোথাও ১০ ফুট, কোথাও ৮ ফুট প্রশস্ত এ রাস্তাটি দিয়ে প্রায় ২০০টি পরিবারের মানুষ প্রতিদিন চলাচল করেন। এছাড়া এলাকার শিশু-কিশোরদের স্কুল ও মাদ্রাসায় যাতায়াতের এটিই একমাত্র পথ। বর্ষা মৌসুমে রাস্তাটি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়তে হয় এলাকাবাসীকে।
গ্রামবাসী জানান, দীর্ঘদিন ধরে সরকারি উদ্যোগে রাস্তা সংস্কারের জন্য গৌরনদী উপজেলা কর্তৃপক্ষের কাছে দুই দফা আবেদন করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে নিজেদের অর্থ সংগ্রহ করে রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন তারা।
এ কাজে সহযোগিতা করছেন খাঞ্জাপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, গরিব-দুঃখী ও মেহনতি মানুষের আস্থাভাজন, ইতালি প্রবাসী সমাজসেবক, ইউরোপ ইতালি বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তথ্য সম্পাদক গোলাম কিবরিয়া তালুকদার।
স্থানীয়দের দাবি, ইতোমধ্যে রাস্তার খনন কাজ সম্পন্ন হয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকা ব্যয় হয়েছে। পরবর্তী ধাপে বালু ভরাটের জন্য আরও প্রায় ৫ লাখ টাকা প্রয়োজন হবে।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, গত ১৭ বছরেও রাস্তাটির কোনো উন্নয়ন হয়নি। এখন পরিবর্তিত পরিস্থিতিতেও সরকারি উদ্যোগে কাজ শুরু না হওয়ায় আমরা নিজেরাই অর্থ ব্যয় করে রাস্তা নির্মাণ করছি।
স্থানীয়রা আরও বলেন, গোলাম কিবরিয়া তালুকদার এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। প্রয়োজনের সময় তাঁকে পাশে পাওয়া যায় বলেই এলাকাবাসীর উদ্যোগ বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, দ্রুত রাস্তার নির্মাণকাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং প্রায় ২০০ পরিবারের পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হবে।
.png)
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন