ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

চেক ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষরের অভিযোগে বরিশালে যুবক গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

বরিশালে অগ্রণী হাউজিং (আবাসন) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করে জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) দুপুর ২টার দিকে নগরীর সদর রোড এলাকার টপ টেন নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম বিকেল ৩টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।

এর আগে গত ২৭ জুন সন্ধ্যায় নগরীর সদর রোডে অগ্রণী হাউজিংয়ের কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার আব্দুল আজিজ হাওলাদার শনিবার রাতে কার্যালয়ের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। এর আগে গত বৃহস্পতিবার তিনি আদালতে একটি নালিশি মামলা দায়ের করেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, চার ব্যক্তি আব্দুল আজিজের কক্ষে প্রবেশ করেন। তাদের মধ্যে মোস্তাফিজুর রহমান লিটু তাকে মারধর করেন। একপর্যায়ে তার অণ্ডকোষ চেপে ধরে দুটি চেক ও একটি সাদা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়। এ সময় আব্দুল আজিজ চিৎকার করলে আরেক ব্যক্তি কক্ষে ঢোকার চেষ্টা করেন। তবে অভিযুক্তদের সঙ্গে থাকা অন্যরা তাকে বাধা দিয়ে বাইরে বের করে দেন। পরে স্বাক্ষর নেওয়া চেক ও স্ট্যাম্প হাতে নিয়ে ছবিও তোলা হয়।

জানা গেছে, মোস্তাফিজুর রহমান লিটুর বাড়ি অগ্রণী হাউজিংয়ের অদূরে কাটপট্টি সড়কে। তার বড় ভাই মাহবুবুর রহমান পিন্টু মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি। নগরীতে লিটু যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে প্রচলিত থাকলেও রোববার দুপুরে বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা ও মহানগর যুবদলের নেতারা দাবি করেন, লিটু যুবদলের কোনো ওয়ার্ড কমিটিরও সদস্য নন এবং দলীয় কোনো কর্মসূচিতেও তাকে কখনো দেখা যায়নি।

আব্দুল আজিজ হাওলাদার দাবি করেন, লিটু একসময় অগ্রণী হাউজিংয়ের অংশীদার ছিলেন। তার বিনিয়োগের বিপরীতে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠানের কাছে তার কোনো পাওনা নেই এ মর্মে লিখিত অঙ্গীকারনামাও রয়েছে। এরপরও লিটু তার কাছে এক কোটি টাকা দাবি করে আসছিলেন।

তার অভিযোগ, ২৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লিটু তার কার্যালয়ে ঢুকে মারধর করেন। পরে জোর করে ৭০ লাখ টাকার একটি চেক, একটি সাদা চেক এবং দুটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেন। ঘটনার পরপরই সংশ্লিষ্ট ব্যাংককে বিষয়টি জানানো হলে চেকের মাধ্যমে কোনো অর্থ উত্তোলন সম্ভব হয়নি।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে মোস্তাফিজুর রহমান লিটু বলেন, সেদিন কার্যালয়ে যারা গিয়েছিলেন, তারা সবাই প্রতিষ্ঠানের পরিচালক। আব্দুল আজিজ পরিচালকদের অর্থ আত্মসাৎ করেছেন। এ বিষয়ে পরিচালকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এদিকে, কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল মামুন উল ইসলাম জানান, আদালতের নির্দেশে মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের প্রক্রিয়া চলছে। আদালতের আদেশ থানায় পৌঁছানোর পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এরই ধারাবাহিকতায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

চেক ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষরের অভিযোগে বরিশালে যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪