বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ আপন দুই ভাইকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন বরিশালের মুলাদী উপজেলার ৮ নম্বর শফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ছিদ্দিকুর রহমান হাওলাদারের ছেলে মো. পারভেজ হোসেন তুহিন (৩১) ও তামিম হোসেন (২৮)। তারা সম্পর্কে আপন দুই ভাই।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বরিশালের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোহাম্মদ তরিকুল ইসলাম, এসআই আল হেলাল, এসআই মো. হানিফ মোল্লা, এএসআই মো. রফিকুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ইয়াবা পাচারের অভিযোগে দুই ভাইকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।
ডিবি পুলিশ আরও জানায়, আটক পারভেজ হোসেন তুহিনের বিরুদ্ধে এর আগেও মামলা রয়েছে। এ ঘটনায় আটক দুই ভাইয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
.png)
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন