ঢাকা   রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা   রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Today বাংলা নিউজ

চাঁদশীতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের গুরুত্বপূর্ণ মতবিনিময়

ছবিঃ টুডে বাংলা নিউজ ২৪

শুক্রবার ২৫ সেপ্টেম্বর, বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের বারেকের দোকান এলাকায় স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক বিষয় এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সভায় আলোচনা করা হয়।

সম্প্রতি অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

সভায় গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, চাঁদশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আকবর মোল্লা, সদস্য সচিব মাহমুদ হাসান মুহিদ শরীফ, চাঁদশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাঞ্চন সরদার, নুরু সরদারসহ বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা, জনসাধারণের প্রত্যাশা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়।

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

চাঁদশীতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের গুরুত্বপূর্ণ মতবিনিময়

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শুক্রবার ২৫ সেপ্টেম্বর, বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের বারেকের দোকান এলাকায় স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক বিষয় এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সভায় আলোচনা করা হয়।

সম্প্রতি অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

সভায় গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, চাঁদশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আকবর মোল্লা, সদস্য সচিব মাহমুদ হাসান মুহিদ শরীফ, চাঁদশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাঞ্চন সরদার, নুরু সরদারসহ বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা, জনসাধারণের প্রত্যাশা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪