ঢাকা   রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা   রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবিঃ টুডে বাংলা নিউজ ২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, গৌরনদী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, গৌরনদী উপজেলা ও পৌর শাখার কর্মসূচি প্রস্তুত কমিটির আহ্বায়ক তাসলিমা পারভীন।

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সরোয়ার আলম বিপ্লব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ জহিরুল ইসলাম জহিরসহ বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরনদী পৌর মহিলা দলের নেত্রী নার্গিস আক্তার ও তানিয়া মাহমুদ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন মহিলা দলের নেত্রী সীমা আক্তার, নুপুর আক্তারসহ উপজেলা ও পৌর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নারী নেতৃত্বকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় গৌরনদী উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, গৌরনদী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, গৌরনদী উপজেলা ও পৌর শাখার কর্মসূচি প্রস্তুত কমিটির আহ্বায়ক তাসলিমা পারভীন।

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সরোয়ার আলম বিপ্লব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ জহিরুল ইসলাম জহিরসহ বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরনদী পৌর মহিলা দলের নেত্রী নার্গিস আক্তার ও তানিয়া মাহমুদ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন মহিলা দলের নেত্রী সীমা আক্তার, নুপুর আক্তারসহ উপজেলা ও পৌর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নারী নেতৃত্বকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় গৌরনদী উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪