আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রংপুরে এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশের কোনো পরিবারকেই ফ্যামিলি কার্ডের সুবিধার বাইরে রাখা হবে না। এমনকি রাষ্ট্রপতির স্ত্রীও এই কার্ড পাবেন। একই সময়ের মধ্যে দেশের কৃষকদের কাছেও কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।
মীর শাহে আলম বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের সাধারণ মানুষের কাছে সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা ও সহায়তা কার্যক্রম আরও সহজে পৌঁছে দেওয়া হবে। এ ক্ষেত্রে পরিবারভিত্তিক সুবিধা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
এ সময় ১১ দলীয় ঐক্যের কর্মসূচির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘বাইরের দেশের অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য অহেতুক এমন কর্মসূচি নেওয়া হচ্ছে। তেলের সংকট থাকলে ১১ দল কীভাবে লংমার্চ করেছে?
তিনি আরও বলেন, লংমার্চ করে যদি সমস্যার সমাধান হতো, তাহলে বিএনপি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লংমার্চ করত।
অনুষ্ঠানে রংপুরের বীর শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন, তাঁর পরিবারের জন্য বাড়ি নির্মাণ এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনের জন্য মোট এক কোটি টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণাও দেন প্রতিমন্ত্রী।
.png)
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন