ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

ছবিঃ টুডে বাংলা নিউজ ২৪

শিক্ষকদের পাশে, পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর এই আহ্বানকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে গৌরনদী উপজেলা প্রশাসন।

সোমবার (৫ অক্টোবর) সকালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এলাকায় এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। গৌরনদী উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান।

সভায় বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না, তারা শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতার শিক্ষা দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন। তাই শিক্ষকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাদের জন্য একটি সম্মানজনক ও শিক্ষাবান্ধব কর্মপরিবেশ তৈরি করা প্রয়োজন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল হালদার, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলিউল্লাহ, নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিন, গৌরনদী উপজেলা কালবের সহ-সভাপতি ও পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. ইলিয়াস হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিনিধিরা।

এছাড়াও উপস্থিত ছিলেন গৌরনদী সহকারী শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেন, চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মাওলানা গিয়াসউদ্দীন, আল হেলাল মাদ্রাসার সুপার মাওলানা শাহাদাত হোসেন, বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইদ্রিস হোসেন, নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর আলম, টরকী গার্লস স্কুলের প্রধান শিক্ষক ব্রজেন্দ্রনাথ বিশ্বাস, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু মাঝি, কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান এবং বিল্লগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাকির হোসেনসহ অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রোকনুজ্জামান পনির এবং পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক রাজারাম।

আলোচনা সভায় শিক্ষকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও উন্নত সমাজ গঠনে শিক্ষক সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরা হয়।

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪