ঢাকায় ইউএনএফপিএ প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, দক্ষতা উন্নয়ন ও জনসংখ্যাভিত্তিক ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বারোপ, বাংলাদেশের বিপুল কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের (জনসংখ্যাগত লভ্যাংশ) পূর্ণ সুফল কাজে লাগানো গেলে দেশ নিজস্ব উন্নয়নের পাশাপাশি বিশ্ব অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশ-এর ডেপুটি রিপ্রেজেন্টেটিভ গ্যারিক হায়রাপেতিয়ান এবং চিফ ডেমোগ্রাফিক ডেটা অ্যান্ড ইন্টেলিজেন্স এম শহিদুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে বাংলাদেশের বর্তমান জনসংখ্যাগত পরিস্থিতি, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, জনসংখ্যার সম্ভাবনাকে অর্থনৈতিক অগ্রগতিতে কাজে লাগানো এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জহির উদ্দিন স্বপনের আসন্ন যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠেয় বৈঠক এবং সেখানে বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপনযোগ্য বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।
জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশকে একটি অনন্য ‘ইউনিক’ মডেল হিসেবে বিবেচনায় নিয়ে জনসংখ্যাগত সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। এ জন্য প্রয়োজন সময়োপযোগী নীতি প্রণয়ন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং জনগণের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির কার্যকর উদ্যোগ। সঠিক পরিকল্পনা গ্রহণ করা গেলে বাংলাদেশের বিপুল কর্মক্ষম জনগোষ্ঠী দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ইতিবাচক অবদান রাখতে পারবে।
তিনি আরও বলেন, জনসংখ্যা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার প্রভাব তাৎক্ষণিকভাবে দৃশ্যমান না হলেও দীর্ঘমেয়াদে একটি দেশের অর্থনীতি, সমাজ ও উন্নয়ন কাঠামোর ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই বর্তমান জনসংখ্যাগত পরিস্থিতি সঠিকভাবে বিশ্লেষণ করা এবং ভবিষ্যতের পরিবর্তন ও চ্যালেঞ্জ সম্পর্কে আগাম ধারণা রাখার সক্ষমতা তৈরি করা জরুরি। ভবিষ্যতের উন্নত, সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের দূরদর্শী চিন্তা ও পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বৈঠকে বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগানোর জন্য সম্মানিত সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। জনসংখ্যা, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং মানবসম্পদ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
রাজনৈতিক উপদেষ্টা বলেন, বাংলাদেশের জনসংখ্যা ব্যবস্থাপনা ও উন্নয়নসংক্রান্ত অভিজ্ঞতা শুধু দেশের জন্যই নয়, আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বৈশ্বিক জনসংখ্যাবিষয়ক আলোচনাকে আরও সমৃদ্ধ করতে পারে। একই সঙ্গে বিশ্বব্যাপী উদ্ভূত নতুন নতুন জনসংখ্যাগত ও উন্নয়নসংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতা কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
এ সময় রোহিঙ্গা সংকটের বিষয়টিও আলোচনায় উঠে আসে। জহির উদ্দিন স্বপন বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা, সংকট ব্যবস্থাপনায় অর্জিত অগ্রগতি এবং এ থেকে পাওয়া শিক্ষাগুলো ভবিষ্যতের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। মানবিক সংকট মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতা আন্তর্জাতিক পর্যায়ে যথাযথভাবে তুলে ধরার বিষয়েও তিনি গুরুত্ব দেন।
তিনি জানান, আসন্ন যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষে বিভিন্ন আলোচনায় অংশ নেবেন। সেখানে বাংলাদেশের জনসংখ্যাগত সম্ভাবনা, উন্নয়ন অগ্রাধিকার এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে ইউএনএফপিএ-এর সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি তুলে ধরবেন।
জহির উদ্দিন স্বপন আশা প্রকাশ করেন, বাংলাদেশের জনসংখ্যাগত সম্ভাবনাকে কাজে লাগানো এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ভবিষ্যতে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবে। পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এ ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রেস বিজ্ঞপ্তি: খোন্দকার কাওছার হোসেন, মাননীয় উপদেষ্টার প্রেস সেক্রেটারি।
বিষয় : রাজনীতি গৌরনদী বরিশাল জহির উদ্দিন স্বপন
.png)
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন