ঢাকা   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Today বাংলা নিউজ

শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: সংসদ সদস্য মাহমুদা মিতু

ছবিঃ সংগৃহীত

নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতু। এ ঘটনায় ক্ষোভ জানিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে কঠোর মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের দুটি ছবি পোস্ট করে মাহমুদা মিতু লেখেন, কুকুরের মতো ঘেউঘেউই করতে পারবি। শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না। বরং প্রত্যেকে ডিম থেরাপির জন্য রেডি হ।

পোস্টে তিনি আরও লেখেন, ভাবছিস বিরাট কাজ করছিস? বিরাট কাজ তো আমরা করছি জুলাইয়ে তোদের মতো সন্ত্রাসীদের দেশ থেকে বিতাড়িত করে। আমাদের হাসি আজীবনের।

পোস্টের শেষাংশে নিজের অবস্থান তুলে ধরে তিনি লেখেন, বহু আগে বাড়িঘর জীবনের মায়া ত্যাগ করছি আমরা।

এর আগে বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে। একজন সংসদ সদস্যের বাড়িতে এ ধরনের হামলার ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, কে বা কারা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে কারা জড়িত, কী কারণে এ ঘটনা ঘটেছে এবং এর পেছনে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে।

এদিকে, নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে মাহমুদা মিতুর দেওয়া ফেসবুক পোস্টটি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে হামলার ঘটনায় জড়িতদের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

বিষয় : গৌরনদী বরিশাল gournadi

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: সংসদ সদস্য মাহমুদা মিতু

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪