ঢাকা   শুক্রবার, ০১ মে ২০২৬
ঢাকা   শুক্রবার, ০১ মে ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদী-আগৈলঝাড়া-উজিরপুরে প্রাইভেট অ্যাম্বুলেন্স মালিক সমিতির নতুন কমিটি গঠন

৩০ এপ্রিল ২০২৬।বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় রোগীদের জরুরি পরিবহন সেবার চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়ায় প্রাইভেট অ্যাম্বুলেন্স মালিকদের সমন্বয়ে একটি সংগঠন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি অ্যাম্বুলেন্সের অপ্রতুলতা এবং সময়মতো সেবা নিশ্চিত করার লক্ষ্যে “প্রাইভেট অ্যাম্বুলেন্স মালিক সমিতি” নামে এই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে।নবগঠিত এই কমিটিতে মো. সেলিম জাবেদকে সভাপতি এবং মো. ইব্রাহীম খলিলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মো. জামাল সিকদার। এছাড়া সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. ফারুক, যুগ্ম সম্পাদক মতিউর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক এইচ এম শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহিম এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শিহাবউদ্দিনসহ আরও অনেকে।সমিতির নেতৃবৃন্দ জানান উপজেলার বিভিন্ন এলাকায় জরুরি রোগী পরিবহনে দীর্ঘদিন ধরে বেসরকারি অ্যাম্বুলেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তবে সমন্বয়ের অভাবে অনেক সময় সেবার মান বজায় রাখা কঠিন হয়ে পড়ে। নতুন এই সংগঠনের মাধ্যমে সেবা কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও রোগীবান্ধব করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।তারা আরও বলেন ভবিষ্যতে রোগীদের দ্রুত ও নিরাপদ পরিবহন নিশ্চিত করা, ভাড়া নির্ধারণে শৃঙ্খলা আনা এবং চালকদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হবে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতিতে সমিতির সদস্যরা সমন্বিতভাবে কাজ করবেন।স্থানীয়দের মতে এই উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষের জন্য জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণ অনেকটাই সহজ হবে এবং ভোগান্তি কমে আসবে।

গৌরনদী-আগৈলঝাড়া-উজিরপুরে প্রাইভেট অ্যাম্বুলেন্স মালিক সমিতির নতুন কমিটি গঠন