ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

শেখ হাসিনাকে হাজার বার ফাঁসি দিলেও কম হবে মন্তব্য মীর স্নিগ্ধর

জুলাই অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ অভিযোগ করে বলেছেন, শেখ হাসিনা যে অপরাধ করেছেন, তার জন্য হাজার বার ফাঁসি হলেও কম হবে।সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনার ‘অপরাধের বিচার’ ৫ আগস্টেই হয়ে গেছে, এখন শুধু আনুষ্ঠানিক রায় ঘোষণার অপেক্ষা। গুম-খুনসহ বিভিন্ন ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর একটাই চাওয়া—শেখ হাসিনার ফাঁসি কার্যকর হোক।এদিকে জুলাই–আগস্ট আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সকালে ট্রাইব্যুনালে আনা হয়। মামলায় পলাতক রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।সোমবার বেলা ১১টার পর ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করবে। রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীসহ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে; দোয়েল চত্বর–শিক্ষাভবনমুখী সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে।

শেখ হাসিনাকে হাজার বার ফাঁসি দিলেও কম হবে মন্তব্য মীর স্নিগ্ধর