সৌদিতে বাস–ট্যাংকার সংঘর্ষে ৪২ ওমরাহযাত্রীর মর্মান্তিক মৃত্যু
সৌদি আরবে মদিনা ও বাদরের মধ্যবর্তী মুফরাহথ এলাকায় বাস দুর্ঘটনায় ৪২ জন ভারতীয় ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জন নারী ও ১১ শিশু রয়েছে বলে ইমিগ্রেশন কর্মকর্তারা নিশ্চিত করেছেন। একজন আহত অবস্থায় বেঁচে আছেন।সোমবার (১৭ নভেম্বর) ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে গেলে হতাহতের সংখ্যা বাড়ে। অধিকাংশ যাত্রী দুর্ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন।ঘটনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিচয় শনাক্ত, আহতদের চিকিৎসা এবং পরিবারগুলোর সহায়তায় রিয়াধ দূতাবাস ও জেদ্দা কনসুলেট কাজ করছে। জেদ্দায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুমও চালু করা হয়েছে।তেলাঙ্গানা মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি পৃথকভাবে বিস্তারিত তথ্য সংগ্রহ ও মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন। আহতদের চিকিৎসা এবং নিহতদের দ্রুত দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে স্থানীয় নেতৃবৃন্দ।