সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর।
মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুর।কিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির আনন্দ মিছিল থেকে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কামালপুর গ্রামে তার নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণা করায় বিএনপির নেতা-কর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি মিঠামইন বাজার থেকে কামালপুর গ্রামের দিকে অগ্রসর হলে ২০–২৫ জনের একটি দল হঠাৎ সাবেক রাষ্ট্রপতির বাড়িতে গিয়ে হামলা চালায়।হামলাকারীরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে জানালা, চেয়ার, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে। এসময় বাড়িটিতে আবদুল হামিদের কোনো স্বজন উপস্থিত না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, বিএনপির আনন্দ মিছিল থেকেই হামলার সূত্রপাত। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনास्थলে পৌঁছায়। হামলায় বসতঘরের আসবাবপত্র, দরজা-জানালা ও কয়েকটি ছবি ভাঙচুর হয়েছে। তবে কেউ আহত হয়নি।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে বলে জানান ওসি আলমগীর কবির।