গৌরনদীবাসীসহ দেশ-বিদেশের সবাইকে ঈদ শুভেচ্ছা জানালেন আবুল হোসেন মিয়া সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী
বরিশাল জেলা উত্তর শাখা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া গৌরনদীবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।গত ২৩ মে টরকী বন্দরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ শুভেচ্ছা জানান। এ সময় তিনি আসন্ন গৌরনদী উপজেলা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হওয়ার ইচ্ছার কথাও প্রকাশ করেন।আবুল হোসেন মিয়া বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে আমি বহু নির্যাতন ও হয়রানির শিকার হয়েছি। তবুও জনগণ ও দলের প্রতি ভালোবাসা থেকেই রাজনীতির মাঠে রয়েছি। আমি সকলের কাছে দোয়া চাই।তিনি আরও বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে গৌরনদী উপজেলাকে একটি শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবো। উপজেলার সকল ধরনের অপরাধ নির্মূলে কঠোর অবস্থান গ্রহণ করা হবে। কেউ কোনো অপরাধ করলে তা কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।