ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে মিজানুর রহমান খান মুকুলের উদ্যোগে ব্যাপক আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুলের উদ্যোগে গৌরনদীতে ব্যাপক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ), ২৭ রমজান বিকেলে গৌরনদী উপজেলার কাসেমাবাদ খান বাড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। ইফতার মাহফিলে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা-কর্মী, সামাজিক ব্যক্তিত্ব এবং ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা এক মিলনমেলায় পরিণত হয়।আয়োজক মিজানুর রহমান খান মুকুল তার বাবা-মা ও বড় ভাইয়ের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেন। ইফতারের পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা রমজানের শিক্ষা, আত্মসংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুল আলম সেন্টু খান, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির শরীফ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নাসির, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হাওলাদার, গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ বাবুল দর্জী, পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহাতাব, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রুবেল গোমস্তা, গৌরনদী কলেজের সাবেক জিএস মোঃ বাদশা এবং বিএনপি নেতা মোঃ জামাল শরীফ।এছাড়াও অনুষ্ঠানে গৌরনদী পৌরসভার ৮নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মোঃ হুমায়ুন কবিরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে পুরো আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।অনুষ্ঠানের শেষপর্বে দোয়া পরিচালনা করেন মাওলানা কাওসার। তিনি মরহুমদের রূহের মাগফেরাত কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করেন।উপস্থিত অতিথিরা বলেন এই ইফতার মাহফিল শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, বরং এটি সামাজিক সম্প্রীতি ও রাজনৈতিক সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে আরও সুদৃঢ় করে।

গৌরনদীতে মিজানুর রহমান খান মুকুলের উদ্যোগে ব্যাপক আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল