ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ইয়াদুল ইসলামের দোয়া প্রার্থনা

ভোটে নির্বাচিত হলে ২নং ওয়ার্ডকে আধুনিক ও মডেল ওয়ার্ডে রূপান্তর করব প্রার্থী ইয়াদুল ইসলাম।বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনকে ঘিরে ক্রমেই জমে উঠেছে নির্বাচনী পরিবেশ। সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। এরই মধ্যে ২নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন মোঃ ইয়াদুল ইসলাম, যিনি ইতোমধ্যে সাধারণ ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন।তিনি নির্বাচনে জয়ী হয়ে এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন। স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ, খোঁজখবর নেওয়া এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তিনি ইতোমধ্যেই একজন পরিচিত মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন।প্রার্থী ইয়াদুল ইসলাম ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন,আমি সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। জনগণ যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে ২নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করব।তিনি আরও জানান, নির্বাচিত হলে সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং নাগরিক সেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি যুবসমাজকে সম্পৃক্ত করে একটি সুন্দর ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।এদিকে, স্থানীয় বাসিন্দাদের অনেকেই তার প্রতি আশাবাদ ব্যক্ত করেছেন। তাদের মতে, একজন দায়িত্বশীল ও জনবান্ধব প্রতিনিধি নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধান হবে এবং উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।উল্লেখ্য, আসন্ন গৌরনদী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন প্রার্থীর গণসংযোগ, উঠান বৈঠক ও প্রচারণায় মুখর হয়ে উঠেছে ২নং ওয়ার্ডসহ পুরো পৌর এলাকা।

২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ইয়াদুল ইসলামের দোয়া প্রার্থনা