ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, আহত ১৫

পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অতিরিক্ত পুলিশ সুপারসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে দলীয় কার্যালয় এবং অগ্নিসংযোগ করা হয়েছে মোটরসাইকেলে।সোমবার (২৩ মার্চ) দুপুরে ঈশ্বরদী পৌর শহরে এ ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সমর্থকরা দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে পোস্ট অফিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রেলগেট অতিক্রম করার সময় স্বতন্ত্র প্রার্থী (বিএনপি থেকে বহিষ্কৃত) জাকারিয়া পিন্টুর সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবণ কুমার ও থানার এসআই আতাউল ইসলাম।সংঘর্ষের একপর্যায়ে হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। একই সঙ্গে কার্যালয়ের সামনে থাকা ১৫-২০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।আহতদের মধ্যে উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি ও পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নুরে আলম শ্যামলসহ আরও অনেকে রয়েছেন। গুরুতর আহত শ্যামলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাবিব সমর্থক মাহাবুর রহমান পলাশ অভিযোগ করে বলেন, ঈদের আগের রাতে পিন্টু সমর্থকদের হামলার প্রতিবাদে মিছিল চলাকালে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।অন্যদিকে, এ ঘটনায় জাকারিয়া পিন্টুর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবণ কুমার জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, আহত ১৫