ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীর বিশিষ্ট সমাজসেবক মোক্তার হোসেন সরদারের ইন্তেকাল

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের সাউদের খালপাড় এলাকার বাসিন্দা, বরিশাল উত্তর জেলা ও গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এস. এম. মনিরুজ্জামান মনিরের বাবা এবং কটকস্থল এলাকার সামাজিক নেতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. মোক্তার হোসেন সরদার (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বৃহস্পতিবার সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।একই দিন বাদ যোহর সাউদের খালপাড় জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স চত্বরে জানাজা নামাজ শেষে মরহুমকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম. জহির উদ্দিন স্বপন এবং পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম (পিআরএফ) এর সভাপতি খোন্দকার কাওছার হোসেন।পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গৌরনদীর বিশিষ্ট সমাজসেবক মোক্তার হোসেন সরদারের ইন্তেকাল