ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

জ্বালানি তেল কেনার সীমা উঠল

ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমাতে আজ রোববার ১৫ মার্চ ২০২৬ থেকে দেশে পেট্রল, অকটেন ও ডিজেল কেনার সীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।শনিবার সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করে সীমা তুলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।এর আগে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহে কিছুটা সংকট দেখা দেয়। এর প্রভাব বাংলাদেশেও পড়ায় পেট্রল, অকটেন ও ডিজেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়। এ পরিস্থিতিতে গত ৬ মার্চ থেকে জ্বালানি তেল বিক্রিতে নির্দিষ্ট সীমা বেঁধে দেয় সরকার।পরে ১০ মার্চ রাইড শেয়ারিং মোটরসাইকেলের জন্য সেই সীমা কিছুটা বাড়ানো হয়। শুরুতে যেখানে সর্বোচ্চ ২ লিটার তেল কেনার অনুমতি ছিল, তা বাড়িয়ে ৫ লিটার করা হয়।এ ছাড়া ৭ মার্চ থেকে দেশের ফিলিং স্টেশনগুলোতে চাহিদার তুলনায় ২৫ শতাংশ কম জ্বালানি সরবরাহ করা হচ্ছিল। পরে ১১ মার্চ থেকে বিভাগীয় শহরের ফিলিং স্টেশনগুলোতে সরবরাহ ১০ শতাংশ বাড়ানো হয়।সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় ঈদযাত্রা স্বাভাবিক রাখতে জ্বালানি তেল কেনার সব ধরনের সীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে যানবাহন চালক ও যাত্রীদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

জ্বালানি তেল কেনার সীমা উঠল