ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উপজেলা কমিটির আহ্বায়কসহ ৮৭ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। সোমবার (৯ মার্চ) এ সংক্রান্ত পদত্যাগপত্র রাঙামাটি জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা কমিটির সদস্য ও জুরাছড়ি উপজেলা কমিটির আহ্বায়ক অসিম চাকমা।উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চাকমা জানান, গত ১ জানুয়ারি রাঙামাটি জেলা কমিটি জুরাছড়ি উপজেলা কমিটিকে ছয় মাসের জন্য অনুমোদন দেয়। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্তের কারণে তারা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মূলধারা ও জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে তারা দলে যোগ দিয়েছিলেন। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই চেতনাকে উপেক্ষা করে বড় রাজনৈতিক দলের সঙ্গে জোট করার মাধ্যমে এনসিপি তার স্বকীয়তা ও আদর্শ থেকে সরে এসেছে।এ কারণে দলটির বর্তমান অবস্থানের সঙ্গে নিজেদের আদর্শিক অবস্থান মিলছে না উল্লেখ করে তারা সকল সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।পদত্যাগী নেতা অসিম চাকমা বলেন, বর্তমান পরিস্থিতিতে তাদের পক্ষে সেই আদর্শকে লালন করা সম্ভব হচ্ছে না। তাই তিনি রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও জুরাছড়ি উপজেলা আহ্বায়কসহ সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছেন। একইসঙ্গে জুরাছড়ি উপজেলা আহ্বায়ক কমিটির ছয় মাস মেয়াদি কমিটির সব সদস্য সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ