ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডাকসু) বর্তমান ভিপি সাদিক কায়েমকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরনো টেক্সট বার্তার স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যা নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।ভাইরাল ওই স্ক্রিনশটে দেখা যায়, নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে একাধিকবার বার্তা পাঠিয়েছিলেন সাদিক কায়েম। ২০২৮ সালের ১ আগস্ট প্রথমে ‘আসসালামু আলাইকুম, ভাই’ লিখে যোগাযোগের চেষ্টা করেন তিনি। এরপর ৩ আগস্ট রাতেও আবার সালাম দিয়ে নিজেকে ‘ভার্সিটির ভোট ভাই’ হিসেবে পরিচয় দেন। একই মাসের ৩১ আগস্ট আবারও বার্তা পাঠিয়ে নিজেকে হলের ‘ছোট ভাই’ হিসেবে উল্লেখ করেন সাদিক কায়েম। তবে এসব বার্তার কোনো জবাব দেননি গোলাম রাব্বানী।এদিকে একটি ফেসবুক পোস্টের মন্তব্যে ওই স্ক্রিনশটটি শেয়ার করে গোলাম রাব্বানী লিখেছেন, যেহেতু আমার বিশ্ববিদ্যালয় ও হলের ছোটভাই হিসেবে পরিচয় দিয়েছে, ফান্ডে রেখে আসা ৩ লাখ টাকাও খরচ করুক। আমি আর কোনো দাবি রাখলাম না।স্ক্রিনশটটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের। তিনি পোস্টে লেখেন, জীবনে মানুষকে ইগনোর করবেন না। আজকে কোথায় গোলাম রাব্বানী আর কোথায় সাদিক কায়েম। রাব্বানীর কাছে বারবার পাত্তা না পাওয়া সাদিক ভাই আজকে জননন্দিত ছাত্রনেতা।তিনি আরও লেখেন, তাবৎ দুনিয়ার মানুষ তাকে চিনে; আর পাত্তা না দেওয়া রাব্বানী জননিন্দিত। তাই এখনই শিক্ষা নেন, মানুষকে গুরুত্ব দেন।এ বিষয়ে এখনো সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস