গৌরনদীতে গ্রিনভিউ পরিবহন খাদে, আহত যাত্রীদের উদ্ধার
বরিশালের গৌরনদী উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গ্রিনভিউ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে গেছে। এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন।রবিবার (ভোর) আনুমানিক ৫টার দিকে উপজেলার বাটাজোড় এলাকায় ঢাকা থেকে বরগুনাগামী গ্রিনভিউ পরিবহন (নম্বর: বরগুনা-ব-১১-০০২৬) এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি দ্রুতগতিতে চলার সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকজন আহত হন।দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. মিজানুর রহমানের নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে আহতদের উদ্ধার করে দ্রুত গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।স্থানীয়রা জানান, ভোরের দিকে মহাসড়কে কুয়াশা ও ফাঁকা রাস্তার কারণে যানবাহন দ্রুতগতিতে চলাচল করে, যা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে এবং দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে কাজ চলছে।