ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

বিএনপির এক বড় নেতার ফোন ‘হজরত দরজা খোলা’ চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ বা হাতপাখা প্রতীকের বাক্সকে বাংলাদেশের একমাত্র ইসলামের ব্যালট বাক্স বলে মন্তব্য করেছেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার পাড় এলাকায় আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি ঢাকা-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাজী মো. ইবরাহীমকে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন। চরমোনাই পীর বলেন, এতদিন আমাদের সংসদে যাওয়ার কি সুযোগ ছিল না—এই প্রশ্নের উত্তর হলো, সুযোগ এখনো আছে। কিছুদিন আগেও বিএনপির একজন বড় নেতা আমাকে মোবাইলে বলেছেন—হজরত, দরজা খোলা। কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি, এই দরজা খোলার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে না। আমরা রাজনীতি করি এ দেশের মানুষের ইসলামের কল্যাণের জন্য। তিনি আরও বলেন, যারা একপথে চলার সাথীদের সঙ্গে ধোঁকাবাজি করতে পারে, তাদের হাতে মানুষ ও দেশ নিরাপদ নয়। যদিও এ বিষয়ে তিনি কারও নাম উল্লেখ করেননি। জনসভায় বক্তৃতাকালে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বা হাতপাখা প্রতীকের ব্যালট বাক্সই বাংলাদেশের একমাত্র ইসলামের ব্যালট বাক্স।

বিএনপির এক বড় নেতার ফোন ‘হজরত দরজা খোলা’ চরমোনাই পীর